Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এক জুলাই আন্দোলনকারীর উপলব্ধি : আমি জুলাই আন্দোলনকে ঘৃণা করি
    Politics

    এক জুলাই আন্দোলনকারীর উপলব্ধি : আমি জুলাই আন্দোলনকে ঘৃণা করি

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 22, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    -ফারহান আহমেদ ফারাবী

    শুরুতে যখন জুলাই হয়, যখন শিক্ষার্থী মারা যায় তখন আমি তাদের পক্ষে ছিলাম। আমি পুলিশ বা সরকারের পক্ষে ছিলাম না, নির্বিচারে আন্দোলনকারীদের উপর থ্রী নট রাইফেল দিয়ে অপেন ফায়ার করার পক্ষেও আমি ছিলাম না। কিন্তু জুলাই আন্দোলনকে এখন আমি ঘৃণা করি।

    আন্দোলনের আগেও ধর্মীয় উগ্রবাদ বাংলাদেশে ছিল, কিন্তু আন্দোলন পরবর্তী সময় থেকে এরা মারাত্মকভাবে বেড়ে গেছে। তখন থেকেই কালেমার পতাকার নামে জঙ্গি সংগঠনের পতাকা বাংলাদেশে নরমালাইজড হয়ে গেছে, সংখ্যালঘু নির্যাতন বহুগুণে বেড়ে গেছে। এরপর থেকে বোবারাও কথা বলতে শিখে গেছে, কালারাও কানে শোনা শুরু করে দিয়েছে।

    এখন জুলাইকে ঘৃণা করি বলে আমাকে লীগার বলার আগে সেটা প্রমাণ করবেন। জুলাই একটা স্ক্যাম ব্যতীত আর কিছু ছিল না। জুলাইতে বিভিন্ন শ্রেণীর মানুষ যুক্তই হয়েছিল যেন পরবর্তীতে দখলদারিত্ব চালাতে পারে, এরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে ছিল।

    জুলাই পরবর্তী সময়ে চরমভাবে নারী হেনস্তা বেড়েছে, ধর্মীয় উগ্রতা বেড়েছে, দেশদ্রোহিতা বেড়েছে। আগে কখনো দেখেছেন ধর্মের কথা বলে জঙ্গি সংগঠন প্রমোট করতে? অথচ তখন কালেমার পতাকা নিয়ে সেনাবাহিনী কুচকাওয়াজ পর্যন্ত করেছিল। আর এখন অপেনলি এসব উগ্রবাদী সংগঠনের পতাকা প্রমোট করা হচ্ছে, কেউ কিছু বললেই বলে এটাই নাকি ইসলামের পতাকা।

    জুলাই পরবর্তীতে সব বড় বড় বিজনেসম্যানদের আবির্ভাব ঘটেছে বাংলাদেশে। এরা চাউল ডাউলের ব্যবসায়ী না। এরা ভাই ব্যবসায়ী, জুলাই ব্যবসায়ী, হাদি ব্যবসায়ী ইত্যাদি। একটা রিকশাওয়ালা আছে, এক সেলুটে আজ সে রিকশাওয়ালা থেকে নেতা। আবার হাদির কারণে নাকি বাংলাদেশের মানুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে চিনেছে।

    জুলাই পরবর্তীতে পাকিস্তান পন্থীরা সামনে এসেছে। এরা বাংলাদেশকে এখনো পূর্ব পাকিস্তান মনে করে, দুই পাকিস্তান এক হোক এমনটা চায়। আর এসব কথা এরা অপেনলিই বলে। এখন ফেসবুকে বড় বড় পেজ আছে যারা পাকিস্তানের সাফাই গায়, মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র দাবী করে। ওহ, জুলাই আন্দোলন নাকি আবার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে হয়েছে!

    এই জুলাই বাংলাদেশের মানুষের জন্য হয়নি, কিন্তু যারা এই জুলাইয়ের সাথে যুক্ত তাদের সবার মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা থাকে। এই আন্দোলনের পর জঙ্গিবাদ বেড়েছে, নারী হেনস্তা বেড়েছে, মুক্তিযুদ্ধকে গালাগালি করা হয়েছে। কিন্তু এই সো কোলড বাংলাদেশ পন্থীরা কখনো এসব উগ্রতার বিরুদ্ধে বলে না।

    এখন আমাকে লীগার বলার আগে শুনেন–জুলাই পরবর্তীতে যখন সারাদেশে পুলিশ বাহিনী অফ ডিউটিতে ছিল তখন আমিও রোদে পুড়ে ট্রাফিকের কাজ করেছিলাম, জুলাইতে যেসব ভাঙচুর হয়েছিল সেগুলো পরিষ্কার করেছিলাম। এখন যদি জুলাই জুলাই করে মুখে ফেনা তুলতাম তাহলে আমিও টাকার উপর এখন ঘুমাতাম, সেটা না করে আমি জুলাইকে এখন ঘৃণা করি। কারণ আমি পাকিস্তান পন্থীদের, জঙ্গিবাদীদের ঘৃণা করি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসাম্রাজ্যবাদ কখনো সরাসরি এসে বলে না,‘ স্বাধীনতা কেড়ে নিতে এসেছি’
    Next Article “অভ্যুত্থান থেকে অনিশ্চয়তা: আগস্ট ২০২৪-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট” লন্ডনে শীর্ষক সেমিনার
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026

    যে প্রজন্মকে ডাকিনি, তারাই এখন দরজায় কড়া নাড়ছে

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.