Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কেন মানুষ জুলাই  CDI লিখছে? ২৪ এ দেশকে কি দিয়েছে?
    Politics

    কেন মানুষ জুলাই  CDI লিখছে? ২৪ এ দেশকে কি দিয়েছে?

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 5, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নাহিদ আকতার

    বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নানা আন্দোলন–অভ্যুত্থান এসেছে, কিন্তু কোনো আন্দোলনই স্বাধীনতার ভিত্তি ‘একাত্তর’-কে মুছে ফেলার ষড়যন্ত্র করেনি। অতীতে কখনো মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়নি। কোনো অভ্যুত্থানের পর নারী-নির্যাতনকারীকে ফুলের মালায় বরণ করা হয়নি। কোনো আন্দোলনের মুখে বেগম রোকেয়া, জাহানারা ইমাম, বঙ্গবন্ধু কিংবা শহীদ জিয়াকে পদদলিত করা হয়নি।

    কোনো আন্দোলনের পর মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়নি, ধানমন্ডি ৩২-এর মতো স্মৃতিচিহ্ন ভাঙা হয়নি। মুক্তিযুদ্ধের সব স্মৃতিস্তম্ভ নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রও আগে কখনো দেখা যায়নি। অথচ জুলাই-আন্দোলনের পর ঠিক সেটাই ঘটেছে। এমনকি পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধকে ‘প্রতিরোধ যুদ্ধ’ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে—যেন একাত্তরের মহান স্বাধীনতার মর্যাদা খর্ব করা হয়।

    তাই কেউ যদি ‘চব্বিশের অভ্যুত্থান’-কে ‘সিডিআই’ বলে অভিহিত করেন, সেটাকে নিছক গালি মনে করে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না। কারণ চব্বিশকে একাত্তরের জন্য হুমকি হিসেবেই দাঁড় করানো হয়েছে। চব্বিশকে বাঙালি জাতিসত্তা ও সংস্কৃতির বিরুদ্ধে এক ‘ফেট’ (বিভেদ) হিসেবে প্রতিস্থাপন করা হয়েছে।

    জুলাই-পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের মতো প্ল্যাটফরম ব্যবহার করে আরবি সংস্কৃতিকে বাংলার সংস্কৃতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জড়িত শব্দগুলো বদলে নতুন পরিভাষা আমদানি করা হয়েছে। শব্দের রাজনীতির মাধ্যমে নতুন প্রজন্মকে একাত্তর থেকে বিচ্ছিন্ন করে ফেলার কৌশল নেওয়া হয়েছে। একইসঙ্গে মুক্তিযোদ্ধাদের ‘ভারতের ষড়যন্ত্রের অংশ’ হিসেবে প্রচার করা হয়েছে—যা স্বাধীনতার ইতিহাসের প্রতি চরম অবমাননা।

    জুলাই-অভ্যুত্থান প্রকৃত অর্থেই এক ধরনের উগ্র ডানপন্থী (ফার-রাইট) উত্থান ছাড়া কিছু নয়। এই উত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্র ও সংস্কৃতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এক বিকল্প পরিচয়, যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার বিপরীতে দাঁড়িয়ে।

    অন্য কোনো অভ্যুত্থানে দেখা যায়নি যে অভ্যুত্থানকারীরা দলে দলে বিয়ে করছে (🤣), ক্ষমতা দখল করে বসে আছে, কিংবা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। কিন্তু চব্বিশের আন্দোলনের আড়ালে মব-সন্ত্রাস সৃষ্টি করে দেশকে লবিং-লুটপাটের রাজ্যে পরিণত করা হয়েছিল। কোনো আন্দোলনে শিক্ষকদের এভাবে লাঞ্ছিত করে জুতার মালা পরানো হয়নি, তাদের ওপর হামলা চালানো হয়নি—কিন্তু চব্বিশে তা-ই হয়েছে।

    একাত্তরকে জুলাই-চব্বিশ দিয়ে প্রতিস্থাপনের যে ষড়যন্ত্র হয়েছে, তা সবাই মেনে নেবে না। কেউ না কেউ প্রতিবাদ করবেই। যতবার একাত্তরকে মুছে ফেলার চেষ্টা হবে, ততবারই কোনো না কোনো ‘শাওন’ দাঁড়িয়ে যাবে। স্বাধীনতা রক্ষার জন্য তার ব্যবহৃত ভাষা বা পদ্ধতি র্যাডিক্যাল মনে হতেই পারে, কিন্তু ইতিহাসের এই সন্ধিক্ষণে তা অস্বাভাবিক কিছু নয়।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleষড়যন্ত্র আর প্রতারণার জুলাই
    Next Article মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
    JoyBangla Editor

    Related Posts

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    মেঘমল্লার বসু  কেন বার বার আত্মহত্যা করতে চায়?

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.