Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি
    Lifestyle

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 11, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আফজাল  হোসেন

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি। পথে ঘাটে, বাজারে, যানবাহনে, অফিসে, টেলিভিশন খুললে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে- সর্বত্র কলহের চিত্র।

    সবখানে দৃশ‍্যমান মানুষ মানুষকে পছন্দ করছে না। অল্প কারণে রেগে আগুন হয়ে যাচ্ছে। নাকের কাছে নাক নিয়ে গিয়ে চীৎকার করছে। সবাই সবাইকে নিমিষেই খুব মন্দ ভাবে, শত্রু মনে করছে। সবার মধ‍্যেই বোঝানোর চেষ্টা, আমি তোর চেয়েও বড়, শক্তিমান।

    যেখানে সেখানে হুট করে বিষধর সাপের মতো এই যে ফনা তুলে ফোঁসফোঁস করা, এর পিছনে কারণ আছে নিশ্চয়ই। সেসব নিয়ে কোথায় কথা হবে?

    কে, কারা কথা বলবে?

    শুনবে কারা?

    টেলিভিশন চ‍্যানেলগুলো রোজই ব‍্যস্ত রাজনৈতিক তর্কের আসরে আজ কাকে কাকে বসাতে পারলে আলোচনা “ফলপ্রসু” হবে।

    চ‍্যানেলগুলোর তৈরি করা বিশেষজ্ঞ মহাশয়েরা মহামূল‍্যবান কথা দিনের পর দিন বলে চলেছেন, শুনে ও দেখে মানুষের উচ্চতা বাড়ছে,  না আরো অধঃপতিত হচ্ছে মানুষ এবং সমাজ, তা ভেবে দেখবার সময় বা দায় কারোরই নেই।

    যারা কথা বলতে আসেন, তাঁরা যদি বেঁকে বসতে পারতেন, বলতেন ওকে তাকে খারাপ বলবার মধ‍্যে আর আমরা থাকবো না। আমরা বলতে চাই সুন্দর একটা আগামী নির্মান বিষয়ে। ইচ্ছা প্রকাশের পর আপনারা বুঝতে পারতেন, টিভি চ‍্যানেলগুলো আপনাদেরকে কতটা মূল‍্য দেয়।

    আমরা প্রতিযোগিতা প্রিয়। আমরা স্বভাবে অনুসারী। ফুটবল দলের প্রেমে পড়ে পরের দেশের পতাকা বানিয়ে বানিয়ে খুব উঁচুতে তুলে গৌরব প্রকাশ করতে পারি। প্রকৃত গৌরব কিসে কোথাও কখনোই তা নিয়ে কথা বলাবলি নেই। নেই বলে আমরা হতাশও নই। একেই বোধহয় বলে তাইরে নাইরে মার্কা জীবন।

    জীবনে নাম শুনিনি এমন একটা দেশের নাম এখন পুরো বিশ্ব জানে। কেপ ভার্দে। ফুটবল খেলতে এসে যোগ‍্যতা দিয়ে চিনিয়ে গেছে। বুঝিয়ে দিয়ে গেছে দেশের আয়তন বড় কথা নয়।

    দেশের নামটা মনে রেখে সবাই এখন গুগলে দেশটা সম্পর্কে বিস্তারিত জানতে চায়। খেলায় জয়ের পর জয় দরকার  নেই, এই চিনিয়ে দেবার সাধ‍্যটা অর্জন করা খুবই জরুরী, এটাই তারা বুঝিয়ে দিয়ে গেছে।

    ঝগড়া বিবাদ, গালিগালাজ অথবা তর্কের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা নেই। থাকলেও বিপদ ছিল। একটা দেশ থেকেই কোটি কোটি মানুষ সে প্রতিযোগিতায় নাম লেখাতে চাইতো। তবে প্রতিদিন ঝগড়া বিবাদ করে বিশেষ হয়ে ওঠা মানুষেরা তখন বুঝতে পারতো, তারা নামেই দেশবাসী। দেশ আসলে রাজনীতি করা মানুষদের।

    বিশ্ব কলহ কাপ যদি থাকতো দেশের ঝগড়াটে মানুষদের ফেলে  রাজনীতিতে যারা গালিগালাজ, ঝগড়া ফ‍্যাসাদে খ‍্যাতিমান, তারাই সাধারণ মানুষদের ধাক্কা দিয়ে আগে নাম লিখিয়ে ফেলতো।

    সাধারণ মানুষের ধাক্কা খাওয়া নিয়ে মনোকষ্ট নেই। তারাও ধাক্কা দিতে পারে অনেকবার সেটা বুঝিয়েছে। যাদের বোঝা দরকার, মনে রাখা দরকার; তারা বোঝে না, মনেও রাখে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’
    Next Article ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা
    JoyBangla Editor

    Related Posts

     ‘যে যাই বলুক, আমরা শেখ হাসিনার জন্য দোয়া করি’: খুরুশকুল আশ্রয়ণের ফ্ল্যাট বুঝে পাওয়া উদ্বাস্তু জনগোষ্ঠী

    August 5, 2026

    বিউটি রানী পাল প্রসঙ্গ: সাম্প্রদায়িক শক্তিগুলি কেবল পশ্চাৎপদ নয়, এরা ফ্যাসিস্ট

    July 30, 2026

    জাপানীদের যত ভালো মানুষী

    July 30, 2026

    বাংলাদেশের অধিকাংশ মানুষ ট্রল মানসিকতার মানসিক রোগী

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    By JoyBangla EditorAugust 8, 20260

    সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত ছাবাল শাহর (রহ.) মাজারে বাবার সঙ্গে এসে গান গেয়েছিলেন শিল্পী পেহেলি…

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প

    August 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.