Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শিল্পী হওয়া, সাংস্কৃতিকবোধ নিয়ে বেড়ে উঠতে চাওয়া আসলে বোকামো
    Lifestyle

    শিল্পী হওয়া, সাংস্কৃতিকবোধ নিয়ে বেড়ে উঠতে চাওয়া আসলে বোকামো

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 15, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আফজাল হোসেন

    এই দেশে জন্মগ্রহণের পর শিল্পী হওয়া, সাংস্কৃতিকবোধ নিয়ে বেড়ে উঠতে চাওয়া আসলে বোকামো। নানা নিগ্রহ থাকা সত্ত্বেও যুগে যুগে এই চরম বোকামো আগ্রহ নিয়েই মানুষ করে চলেছে। শিল্পী হওয়ার স্বপ্ন দেখে, সাধনা করে যে জীবন গড়ে ওঠে তার প্রতি সম্মান দেখাতে পারার মানুষ অবশ‍্যই আছে কিন্তু অসম্মান করা, তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখার মানুষও রয়েছে অগণিত।

    সুস্থ রাজনীতি এবং সংষ্কৃতিমুখর জীবনই দেশ, সমাজ, মানুষের মঙ্গল করতে পারে। এক কালে দুয়ের অনুশীলন ও চর্চাতেই এই দেশ অনেক অভাবের মধ‍্যে থেকেও নুন ভাতের স্বাদে সন্তুষ্ট, আনন্দিত ছিল। কষ্টে থেকেও হাহাকার ছড়ায়নি। মানুষ জীবন ভালোবাসতে ও উদযাপন করতে জানতো।

    রাজনীতি একসময়ে একলা চলো নীতিতে সাঁতার কাটতে নেমে পড়ে। স্বভাবে এই পরিবর্তন ডেকে এনেছে সর্বনাশ। একলা চলো নীতির রাজনীতিতে ফলপ্রসূ উপাদান হিসাবে যুক্ত হয়ে গেলো ক্রোধ, হিংসা, বিভেদ সৃষ্টিকারী বুদ্ধি, প্রতিহিংসাপরায়ণতা। এসবের জন‍্য দায়ী করা হয় রাজনীতিকে?

    কে করবে, কারা করবে? রাজনীতির ভুল ধরলে সে দেশের শত্রু। সুস্থ সংস্কৃতির চর্চা তো ঘৃণা ছড়ায় না, বিভেদ সৃষ্টি করে না। অপ্রয়োজনে কাউকে অপমান অমর্যাদা করে না।

    সংস্কৃতিপালন মোটেও অনিষ্টকর হয় না। ক্ষতিকর নয়। কোনকালে অনিষ্ট করেছে, এমন উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, সাংস্কৃতিক চেতনা মানুষের মূল‍্যবোধকে দৃঢ় রাখে, মানুষকে দায়িত্ববান, কর্তব্য‍পরায়ন, ধৈর্যশীল হতে সাহায্য করে।

    শিল্পী, সংস্কৃতিবান মানুষই  “কারার ঐ লৌহকপাট ভেঙ্গে ফেল কররে লোপাট” লিখেছে, সুর করেছে। কিভাবে এক বৃহৎ জনগোষ্ঠী অমন কবি, বিপ্লবী চেতনা জাগানো মানুষকে বিচার করেছেন, জানা আছে অনেকেরই।

    “মা তোর বদনখানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি” পড়লে, শুনলে, অনুভব করতে পারলে দেশকে ভালো রাখার প্রত‍্যয় জাগে। নিজ খেয়ালে এমন কবিতা লিখে ফেলা হয়েছে, তা নয়। লিখে বোঝানো হয়েছে, দেশকে কত গভীরভাবে ভালোবাসতে হবে।

    আমাদের জাতীয় সঙ্গীতের চরণে চরণে যে আবেগ, আকুতি রয়েছে তা কবি, শিল্পী, সংস্কৃতিবান মানুষের পক্ষেই সৃজন করা সম্ভব।

    যে সকল মানুষের মনে আবেগ রয়েছে, যে মানুষেরা সংবেদনশীল তাঁরা সহজেই লেখা কবিতার চরণ, গানের সুর, অভিনয়, আঁকা ছবি বা বাজতে থাকা যন্ত্রসঙ্গীতের সুরে মন ডুবিয়ে পরম আনন্দ

    অনুভব করতে পারে। জীবনকে সুন্দর ভাবতে পারে। সকল সুন্দরকে টিকিয়ে রাখা দায়িত্ব বলে বিবেচনা করে।

    যেসব মানুষ স্বার্থান্বেষী, শুধু নিজের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভেবে জীবন কাটিয়ে দেয়, তাঁদের ভাবনা সীমাবদ্ধ। তাঁরা  নিজস্ব ধ‍্যান ও ধারণায় গলা পর্যন্ত ডুবে থাকা মানুষ। এমন মানুষদের মনে একটাই প্রশ্ন ও সংকট, যে চমৎকারে আমি আচ্ছন্ন, সবাই তাতে আচ্ছন্ন নয় কেনো? এই প্রশ্নের উত্তর তাদের মেলে না। মেলে না কারণ তা  জগৎ ও নিয়মকে অস্বীকার করা, অন্ধের প্রশ্ন।

    দুনিয়া বহুরকম মানুষের। এখানে অব‍্যয় জোর খাটানো অন‍্যায়। নিজেই নিজেকে বিচারক বানিয়ে, নিজের মত মতো মানুষকে দোষী সাব‍্যস্ত করা ভয়ঙ্কর অপরাধ। দুনিয়া ধৈর্যশীল মানুষদের জন‍্য, অসহিষ্ণুতা উৎপাদন করা, অসহিষ্ণু মানুষদের নয়।

    দুঃখজনক হচ্ছে একদল মানুষ অকারণে, অযৌক্তিকভাবেই মনে করে, শিল্পীরা “বাড়া ভাতে ছাই দেয়া” মানুষ।

    চোখ থাকতেও যে মানুষ অন্ধ, তাঁকে হাতি আর খরগোশের পার্থক্য বোঝানো যাবে না। যায় না।

    “যারে দেখতে নারি, তার চলন বাঁকা” বা “যত দোষ নন্দ ঘোষ”-এর মতো কালে কালে শিল্পী, সৃজনশীল মানুষদের উপর বড় দোষ চাপিয়ে দিয়ে একদল মানুষ ভাবে “কেল্লা ফতেহ, কেল্লা ফতেহ”।

    প্রবল ক্ষতিকর রাঘব বোয়ালেরা চিরকাল বেঁচে যায়, টিকে থাকে। এ জাতির “সোনামানিক” হতে চাওয়ারা সামনে দিয়ে একটা খড় কেউ সরাতে চাইলে ছ‍্যাঁৎ করে ওঠে, রেগে আগুন হয়ে যায়, পিছন থেকে পুরো খড়ের গাদা উধাও হয়ে যাচ্ছে তা টের পায় না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
    Next Article ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    JoyBangla Editor

    Related Posts

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    আমরা ভালো নেই

    September 6, 2026

    বগুড়ায় মন্ত্রীর গাড়ির চাকায় জীবন গেল নারীর, কিন্তু ক্ষমতার দম্ভে চাপা পড়ল বিচার!

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.