Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 10, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে এ প্রবণতার ব্যতিক্রম ঘটেছে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে এ খাতে ঋণস্থিতি নেমে এসেছে ২ লাখ ৯৮ হাজার ৮৯ কোটি টাকায়, যা গত বছরের ডিসেম্বর শেষে ছিল ৩ লাখ ১৪ হাজার ২৭৩ কোটি টাকা।

    অর্থাৎ মাত্র তিন মাসে ঋণস্থিতি কমেছে ১৬ হাজার ১৮৪ কোটি টাকা বা ৫ দশমিক ১৫ শতাংশ। নতুন ঋণ বিতরণের তুলনায় আদায় বেশি হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    ব্যাংকারদের ভাষ্য, শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংকসহ একাধিক ব্যাংকে নতুন ঋণ বিতরণ কার্যত স্থবির। একই সঙ্গে উচ্চ সুদহার, বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি, বিনিয়োগে অনিশ্চয়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে উদ্যোক্তারাও নতুন ঋণ গ্রহণে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে সিএমএসএমই খাতে ঋণপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। এর প্রভাব পড়েছে বেসরকারি খাতের সামগ্রিক ঋণ প্রবৃদ্ধিতেও।

    মার্চ শেষে এ প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক ৪৭ শতাংশে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন। এদিকে ব্যাংক খাতে গড় ঋণসুদ ১১ দশমিক ৯২ শতাংশে পৌঁছেছে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ঋণ বিতরণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে অর্থনীতিতে বিনিয়োগের অনুকূল পরিবেশ এখনও তৈরি হয়নি। বিদ্যুৎ, গ্যাসসহ অবকাঠামোগত সমস্যার সমাধান হলে ঋণের চাহিদা ও বিতরণ—উভয়ই বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

    জাতীয় এসএমই নীতিমালা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণের অন্তত ২৭ শতাংশ সিএমএসএমই খাতে বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    চলতি বছরের জন্য এ লক্ষ্যমাত্রা ২৫ দশমিক ৫০ শতাংশ। কিন্তু বাস্তবে এ খাতে ঋণের অংশীদারিত্ব ধারাবাহিকভাবে কমছে। মার্চ শেষে ব্যাংক খাতের মোট ১৮ লাখ ৭৮ হাজার ৯৯ কোটি টাকার ঋণের মধ্যে সিএমএসএমই খাতে বিতরণ হয়েছে মাত্র ১৫ দশমিক ৮৭ শতাংশ। গত ডিসেম্বর শেষে এ হার ছিল ১৬ দশমিক ৭৬ শতাংশ। ২০২৪ সালের শেষে ছিল ১৮ দশমিক ৪০ শতাংশ এবং তার আগের বছর ছিল ১৯ দশমিক ১১ শতাংশ।

    বিশ্লেষকদের মতে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি কমে গেলে কর্মসংস্থান সৃষ্টির গতি মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সময়ে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার স্বল্পসুদের প্রণোদনা ঋণ কর্মসূচিও প্রত্যাশিত সাড়া পাচ্ছে না। ফলে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে ব্যাংকগুলো সিএমএসএমই খাতে ৫২ হাজার ১০৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। একই সময়ে আদায় হয়েছে ৬৫ হাজার ২৯১ কোটি টাকা। যদিও আদায়যোগ্য ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১৭ হাজার ৬৯১ কোটি টাকা।

    অর্থাৎ বিতরণের তুলনায় আদায় বেশি হলেও আদায়যোগ্য ঋণের বড় অংশই অনাদায়ী থেকে গেছে। ফলে মার্চ শেষে সিএমএসএমই ঋণের খেলাপির হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৪ শতাংশ, যা ডিসেম্বর শেষে ছিল ২৪ দশমিক ০৩ শতাংশ। একই সময়ে পুরো ব্যাংকিং খাতের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬ শতাংশ।

    ব্যাংকভিত্তিক হিসাবে সিএমএসএমই ঋণে সর্বোচ্চ খেলাপির হার দেখা গেছে ইসলামী ধারার ব্যাংকগুলোতে। মার্চ শেষে এ শ্রেণির ব্যাংকগুলোর সিএমএসএমই ঋণের ৪৩ দশমিক ৯৭ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপির হার ৪২ দশমিক ৭৩ শতাংশ। বিশেষায়িত ব্যাংকে ২২ দশমিক ৫৮ শতাংশ, বেসরকারি ব্যাংকে ১৪ দশমিক ১৫ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৪ দশমিক ৬০ শতাংশ।

    অন্যদিকে ঋণ বিতরণে আবারও শীর্ষ পাঁচ ব্যাংকের তালিকায় ফিরে এসেছে ইসলামী ব্যাংক। ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক ও সিটি ব্যাংকের পরেই রয়েছে ব্যাংকটির অবস্থান। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন বলেন, ক্ষুদ্র ও মাঝারি ঋণে আদায়ের হার তুলনামূলক ভালো এবং এ খাতে কম ঋণেই বেশি কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।

    এ কারণে ব্যাংকটি সিএমএসএমই ঋণ বিতরণে গুরুত্ব দিচ্ছে। তাঁর দাবি, অতীতে কিছু চ্যালেঞ্জ থাকলেও বর্তমানে এ খাতে সবচেয়ে বেশি ঋণ বিতরণকারী ব্যাংক ইসলামী ব্যাংক।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?
    Next Article মানিকগঞ্জে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ছাত্রলীগ কর্মী শিহাবের খুনিদের বিচার দাবি ছাত্রলীগের
    JoyBangla Editor

    Related Posts

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’  ৬১৩ শ্রমিক

    September 9, 2026

    ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না?

    September 8, 2026

    সার সংকটঃ বিএনপি-দলীয় সিন্ডিকেট মুক্ত করে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.