Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সাংবাদিকতার নামে চাঁদাবাজি বন্ধ করা হোক
    Lifestyle

    সাংবাদিকতার নামে চাঁদাবাজি বন্ধ করা হোক

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 3, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আনোয়ার শাহজাহান

    একটি মোবাইল ফোন, একটি ফেসবুক পেজ আর কয়েকটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল—এই সামান্য কিছু উপকরণ হাতে নিয়েই আজকাল কেউ কেউ নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। এরপর শুরু হয় ব্যক্তি, ব্যবসায়ী কিংবা প্রতিষ্ঠানে গিয়ে নানা প্রশ্ন, ভিডিও ধারণ, লাইভ এবং ‘নিউজ করে দেওয়ার’ ভয় দেখানো। অভিযোগ রয়েছে, কোথাও কোথাও এসব কর্মকাণ্ডের আড়ালে চলে অর্থ আদায়ের চেষ্টাও।

    এটি শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্যা নয়; এর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সাংবাদিকতা পেশার মর্যাদা ও বিশ্বাসযোগ্যতার।

    ফেসবুক পেজ বা ওয়েবসাইট খুলে সংবাদ প্রকাশ করা সহজ হয়েছে। প্রযুক্তির এই সুযোগ মতপ্রকাশের স্বাধীনতার জন্য ইতিবাচক। কিন্তু এই স্বাধীনতা কাউকে ভয় দেখানো, মিথ্যা তথ্য ছড়ানো, সম্মানহানি করা কিংবা অর্থ আদায়ের অধিকার দেয় না।

    সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যদি কেউ বলে—‘টাকা না দিলে নিউজ হবে’, ‘ভিডিও ভাইরাল করে দেব’, ‘আরও নিউজ করব’—তাহলে সেটি সাংবাদিকতা নয়। এসব অভিযোগ প্রমাণিত হলে এমন কর্মকাণ্ড চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন, মানহানি বা প্রচলিত আইনের অন্যান্য অপরাধের আওতায় পড়তে পারে।

    সত্যিকারের সাংবাদিকতা কখনো অর্থের বিনিময়ে পরিচালিত হয় না। কোনো সংবাদ সত্য ও জনস্বার্থের ভিত্তিতে প্রকাশিত হলে টাকা নিয়ে সেটি প্রত্যাহার করার প্রশ্নই আসে না। সংবাদ প্রকাশ বা প্রত্যাহার যদি অর্থের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে সেটি সাংবাদিকতার নীতির সম্পূর্ণ বিপরীত।

    একজন প্রকৃত সাংবাদিককে মানুষের আস্থা অর্জন করতে বছরের পর বছর মাঠে কাজ করতে হয়। অথচ কেউ যদি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করে, মানুষকে ভয় দেখায়, অর্থ দাবি করে কিংবা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করে, তাহলে সে শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না—পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তিকে কলঙ্কিত করে।

    এ ধরনের ভুয়া ও অপসাংবাদিকতার সঙ্গে জড়িত ব্যক্তিরা সাংবাদিক সমাজের ঘৃণার পাত্র হওয়া উচিত। তাদের অপকর্মের দায় কোনোভাবেই সৎ ও পেশাদার সাংবাদিকদের ওপর বর্তায় না।

    কেউ সাংবাদিক পরিচয়ে অর্থ দাবি করলে, ভয়ভীতি দেখালে কিংবা মিথ্যা তথ্য প্রচার করে কারও সম্মান বা ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করলে প্রমাণ সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করা উচিত। প্রয়োজন হলে জিডি, মামলা কিংবা আইন অনুযায়ী অন্যান্য প্রতিকার নেওয়া যেতে পারে।

    ফেসবুকে কেউ সমালোচনা করলেই মামলা করতে হবে—এমন সংস্কৃতিও কাম্য নয়। মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। কিন্তু ইচ্ছাকৃত মিথ্যা তথ্য, চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া নাগরিকের অধিকার।

    সমালোচনার জবাব যুক্তি দিয়ে দিতে হবে, আর অপরাধের জবাব দিতে হবে আইনের মাধ্যমে।

    আমরা এমন সাংবাদিকতা চাই, যেখানে সাংবাদিক কোনো প্রতিষ্ঠানে গেলে মানুষ আতঙ্কিত হবে না; বরং মনে করবে—তিনি সত্য জানার জন্য এসেছেন।

    সাংবাদিকতার নামে চাঁদাবাজি বন্ধ হোক। ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে উঠুক। অপরাধী যে পরিচয়েরই হোক, তার পরিচয় নয়—আইনই হোক শেষ কথা।

    সৎ সাংবাদিকদের মর্যাদা ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় এখনই সময়—সাংবাদিকতার নামে ভয় দেখানোর সংস্কৃতি বন্ধ করার।

    আনোয়ার শাহজাহান

    সম্পাদক- আমাদের প্রতিদিন

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
    Next Article যে শহরে আড্ডা মরে  না
    JoyBangla Editor

    Related Posts

    আমরা ভালো নেই

    September 6, 2026

    বগুড়ায় মন্ত্রীর গাড়ির চাকায় জীবন গেল নারীর, কিন্তু ক্ষমতার দম্ভে চাপা পড়ল বিচার!

    September 6, 2026

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    By JoyBangla EditorSeptember 7, 20260

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের তহবিল আত্মসাত্‌ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ…

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026

    আমেরিকার কাছে মাথা নত করে দেশ বিক্রির গল্প, অন্যদিকে গৃহপালিত দোসরদের দেশপ্রেমের ঢোল—“দিল্লি না ঢাকা” নাটক!

    September 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.