Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    ‎ ইউরোপের ইমিগ্রেশনে নতুন ইতিহাস: ২০২৬ সালের জুনেই কার্যকর হচ্ছে সমন্বিত ‘মাইগ্রেশন প্যাক্ট’

    April 17, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চাকরি বাঁচাতে বিয়ে করা বাধ্যতামূলক, কোম্পানির সিদ্ধান্তে হইচই
    Lifestyle

    চাকরি বাঁচাতে বিয়ে করা বাধ্যতামূলক, কোম্পানির সিদ্ধান্তে হইচই

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 25, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চাকরি বাঁচাতে হলে করতে হবে বিয়ে। কয়েক মাসের মধ্যে বিয়ে করতে না পারলে চাকরিটাই থাকবে না। কোম্পানিটি তার কর্মীদের জানিয়ে দিয়েছে, অবিবাহিত কিংবা ডিভোর্সি কারোরই ঠাঁই হবে না তাদের প্রতিষ্ঠানে। সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই কোম্পানির ২৮ থেকে ৫৮ বছরের কেউ অবিবাহিত থাকতে পারবে না।
    এমনই অদ্ভুত এক শর্ত বেঁধে দিয়েছে একটি কোম্পানি। সহস্রাধিক কর্মীর ওই কোম্পানির এমন ঘোষণায় পড়ে গেছে হইচই। ঘোষণায় প্রথমে জুন মাস পর্যন্ত সময়ও বেঁধে দেওয়া হয়। পরে জানানো হয়, সেপ্টেম্বর মাসের ডেডলাইনের পরও কেউ যদি অবিবাহিত থাকে, তাহলে তাকে চাকরিচ্যুত করা হবে।
    বয়স বাড়ছে কিন্তু তরুণ-তরুণীরা বিয়ে করছে না- এ নিয়ে চিন্তার শেষ নেই চীন সরকারের। বিয়ের হার বাড়াতে তাই জারি করা হয়েছে নির্দেশনাও। সেই নির্দেশনাই অক্ষরে অক্ষরে পালনের সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চলীয় চীনের শ্যাংডং প্রদেশের শুনতিয়ান কেমিক্যাল গ্রুপ।
    কোম্পানির ঘোষণায় বলা হয়, বিয়ের হার বাড়াতে সরকারের আহ্বানে সাড়া না দেওয়া অনুগত না থাকার লক্ষণ। ২০০১ সালে প্রতিষ্ঠা লাভ করা কোম্পানিটি লিনয়ি শহরের শীর্ষ ৫০টি কোম্পানির একটি।
    শুনতিয়ান কেমিক্যাল গ্রুপ এমন নির্দেশনা জারির পর সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। পরে গেল ১৩ ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠান পরিদর্শনে যান সরকারি কর্মকর্তারা। এরপরই কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, এমন নোটিশ প্রত্যাহার করা হয়েছে। আর বৈবাহিক অবস্থার ওপর ভিত্তি করে কাউকেই চাকরিচ্যুত করা হয়নি। কোম্পানিটির এমন নোটিশ শ্রম আইন ও শ্রম চুক্তি আইনের লঙ্ঘন বলেও জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা।
    চীনে দিন দিন কমছে বিয়ের হার। গেল বছর দেশটিতে ৬১ লাখ বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এটি আগের বছরের ৭৬ লাখ ৮০ হাজারের চেয়ে প্রায় ২০ দশমিক ৫ শতাংশ কম। তবে বিয়ের হার কমলেও বেড়েছে সন্তান জন্মদানের হার। ২০২৪ সালে চীনে রেকর্ড ৯৫ লাখ ৪০ হাজার নবজাতকের জন্ম হয়েছে। ২০১৭ সালের পর এই প্রথম দেশটিতে এত শিশুর জন্ম হলো।
    অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, ইয়ার অব দ্য ড্রাগনের কারণে শিশু জন্মহার বেড়ে গেছে। তরুণ-তরুণীদের মধ্যে বিয়ের আগ্রহ কমে গেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, সরকারি বিভিন্ন সংস্থা চার হাত এক করতে নানা প্রণোদনা দিচ্ছে। তারপরও তরুণ-তরুণীরা বিয়ে করতে চাইছে না। সূত্র : এনবিসি নিউজ

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপ্রেমের টানে ১৩ হাজার কিলোমিটার পাড়ি!
    Next Article টাঙ্গাইলে রাতে শিক্ষাসফরের চারটি বাস আটকে ডাকাতি, শিক্ষক-শিক্ষার্থীদের মারধর
    JoyBangla Editor

    Related Posts

    আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

    April 15, 2026

    ১৩ কোটি মানুষ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা

    April 13, 2026

    জগতে কত রকমের মানুষ!

    April 12, 2026

    মা-বাবার স্নেহের বণ্টন কি সবসময় সমান হয়?

    April 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    By JoyBangla EditorApril 17, 20260

    সারওয়ার-ই আলম লন্ডন: একটি আনন্দ-আড্ডা কতটা প্রাণবন্ত হতে পারে তার অনন‍্য দৃষ্টান্ত স্থাপিত হয় গতকাল…

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    ‎ ইউরোপের ইমিগ্রেশনে নতুন ইতিহাস: ২০২৬ সালের জুনেই কার্যকর হচ্ছে সমন্বিত ‘মাইগ্রেশন প্যাক্ট’

    April 17, 2026

     ফ্রান্সে অবৈধদের জন্য বিশাল সুযোগ; মালিকের অনুমতি ছাড়াই পাওয়া যাবে বৈধতা!

    April 17, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.