Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পৃথিবীতে যারা জন্মগ্রহন করতে পেরেছে, তারা সৌভাগ্যবান
    Lifestyle

    পৃথিবীতে যারা জন্মগ্রহন করতে পেরেছে, তারা সৌভাগ্যবান

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আফজাল হোসেন

    পৃথিবীতে যারা জন্মগ্রহন করতে পেরেছে, তারা সৌভাগ্যবান। ভেবে দেখা হয় না, সৌভাগ্য কেনো!

    আমরা না ও জন্মাতে পারতাম। না জন্মালে কারো কোনো নাম রাখা হতো না, সে নাম ধরে ডাকতো না কেউ। প্রান নিয়ে জন্মায় মানুষ তারপর নাম রাখা হলে অস্তিত্ব তৈরি হয়।

    অসংখ‍্য পরিচয়, সম্পর্কের মানুষ নাম ধরে ডাকে, আমরা উত্তর দেই, দিতে পারি- এটা অস্তিত্ব। গাছ নয়, পাথর নয়, মানুষ হওয়া। এটা সৌভাগ্য যে পৃথিবী অনেককিছুর কিন্তু পৃথিবীর আশা, মানুষই আমাকে সুন্দর রাখবে।

    জন্মগ্রহনের পর বেঁচে থাকা সামান্য ঘটনা নয়। কতজন মানুষ তা ভেবে দেখে? কতজন জন্মগ্রহন করা, বেঁচে থাকাকে বিশেষ ঘটনা মনে করে? যদি সবাই বিশেষ ঘটনা মনে করতে পারতো, পৃথিবীকে “ফাও” হাওয়া বাতাস খাওয়ার স্থান বা “যেমন খুশি সাজো” প্রতিযোগিতায় নাম লিখিয়ে জীবন কাটিয়ে দেবার জায়গা মনে করতো না।

    কতজন মানুষ বেঁচে থাকার অসাধারণত্ব বুঝে বেঁচে থাকে? কতজন পরম সৌভাগ্য বিবেচনা করে জীবন, বেঁচে থাকার প্রতি শ্রদ্ধাশীল থাকে?

    যদি সবার মধ‍্যে তেমন দায়, কৃতজ্ঞতাবোধ থাকতো, মানুষ ভাবতো না, ওকে অপমান অমর্যাদা করা, কিংবা তাকে বেশি বেশি খাতির করা দরকার। গোপনে স্বার্থপরতার খাতা খুলে মানুষ প্রকাশ‍্যে মহৎ হওয়ার অপচেষ্টা করতো না।

    জন্মগ্রহন করা, বেঁচে থাকা যদি সন্মানের মনে করা হতো, মানুষ কী আর এক মানুষকে ঘৃণা করতে পারতো?

    আমরা যে দেখি, পড়ি, শুনি মানুষ মানুষকে হত‍্যা করছে- এতো নির্মমতা মানুষের মধ‍্যে থাকতো না। জীবনকে সুন্দর ভাবতে পারলে, বেঁচে থাকাকে পরম সৌভাগ্য, প্রাপ্তি ভাবতে পারলে সকল মানুষের মধ্যে প্রেমই টিকে থাকতো।

    মানুষ বলে, এসেছি একা, যাবো একা। বলে শান্তি পায়। এই শান্তির মধ্যে হাল্কা মেজাজের স্বেচ্ছাচারিতা রয়েছে। নিজের মত করে যারা ভাবে, চলে, বলে এবং করে তারা নিজেরাই নিজেদেরকে সন্তুষ্ট করে, বাহবা দেয়।

    এমন নিয়ম চালু করে অনেকে ভালো থাকে, ভালো আছে। মানুষ সৃষ্ট সে নিয়ম “নদীর এ কূল ভাঙে ও কূল গড়ে”র মতো। অন্যের জন‍্য মন্দের দরজা খুলে দিয়ে নিজের নিজের ভালো থাকা হয়।

    যখন কেউ পৃথিবী শব্দটা উচ্চারণ করে, তা একার নয়। যখন দেশ উচ্চারণ করে কেউ, তা ও বহুজনের। সমাজ, সংসার, সম্পর্ক, প্রেম- যেটাই উচ্চারণ করা হোক, কিছুই একার নয়। আমরা কেউই নিজের জন্য জন্মগ্রহন করিনি, বেঁচে থাকাও শুধু নিজের জন‍্য নয়।

    যারা তা ভাবে, মানুষের মতোই দেখতে তারা কিন্তু বেঁচে থাকা কী ও কেনো, না জেনে, না বুঝেই তারা বেঁচে থাকছে এবং ভাবছে- এটাই পৃথিবী, এর নামই বেঁচে থাকা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশের প্রায় অর্ধেক ভোটার শেখ হাসিনার দলকে সমর্থন করে: রয়টার্স
    Next Article জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাজানো রায়ের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
    JoyBangla Editor

    Related Posts

    মুখোশ খুলে গেছে, নাকি আমরা সবাই আয়না ভেঙে ফেলেছি?

    May 1, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    ” ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা”

    April 27, 2026

    একজন প্রেসিডেন্ট এর কাহিনি

    April 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.