Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আফগানিস্তান প্রবেশ করলো প্রস্তর যুগে!
    Lifestyle

    আফগানিস্তান প্রবেশ করলো প্রস্তর যুগে!

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 4, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    TOPSHOT - A Taliban security personnel stands guard as Afghan burqa-clad women wait in queue in the midst of a downpour to receive food supplies donated during the Islamic holy fasting month of Ramadan, in Kabul on March 25, 2025. (Photo by Wakil KOHSAR / AFP) (Photo by WAKIL KOHSAR/AFP via Getty Images)
    Share
    Facebook WhatsApp Copy Link

    মনজুরে খোদা তারেক 

    ২০২১ সালে আবারো ক্ষমতায় ফেরার পর থেকেই আফগানিস্তানের তালেবান শাসকরা দেশকে মধ্যযুগের দিকে নিয়ে যেতে থাকে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর প্রতিবাদ করে আসলেও তারা পরোয়া করেনি। জাতিসংঘ ’স্লেভারি কনভেনশন অনুযায়ী দাসত্ব, দাসের মালিকানা সম্পুন্ন নিষিদ্ধ হলেও তারা এ বছরের শুরুতে ”ক্রিমিনাল প্রসিডিউর কোড ফর কোর্টস” নামের এক আইনের মাধ্যমে মধ্যযুগে প্রত্যাবর্তনের আনুষ্ঠানিকতা সারলো। 

    এই আইনের মাধ্যমে তারা সমাজে বর্ণবৈষম্য ও বিভাজনকে প্রাতিষ্ঠানিক করলো। এতে আফগান সমাজকে ৪ শ্রেণিতে ভাগ করা হয়।

    ১। ধর্মীয় পণ্ডিত/উলামা

    ২। আশরাফ (উচ্চবর্ণ/উচ্চবিত্ত)

    ৩। মধ্যবিত্ত

    ৪। নিম্নবিত্ত ও নিচু শ্রেণি

    এই শ্রেণীর ভিত্তিতে অপরাধের শাস্তি হবে অপরাধের মাত্রা বা স্তর অনুযায়ী নয় ব্যক্তির সামাজিক অবস্থানের ওপর। যদি কোনো উলামা অপরাধ করে, তাকে কেবল “উপদেশ” দেয়া হবে, আর নিম্নবিত্তদের জন্য বন্দি বা শরীরিক নির্যাতন হবে।

    এই ঘটনার মাধ্যমে আফগানরা আসলে আনুষ্ঠানিকভাবে প্রস্তর যুগে প্রবেশ করলো। নতুন দণ্ডবিধিতে ”গোলাম” শব্দ ব্যবহারের মাধ্যমে তারা দাসপ্রথাকে বৈধ করেছে। আসবাবপত্রের মতই মানুষের মালিকানা এখন তালেবান রাষ্ট্রের নীতি। এখন যে কোনো আফগান মানুষকে গরু–ছাগলের মতো কেনাবেচা করা যাবে।

    তার চেয়েও ভয়াবহ হলো, তারা হিন্দু ব্রাহ্মণ্যবাদের মতোই এক নিষ্ঠুর বর্ণব্যবস্থা চালু করেছে। যেখানে শীর্ষে থাকবে অভিজাত এলিট, তার নিচে সম্ভ্রান্তরা, এরপর সাধারণ মানুষ, আর একেবারে নিচে থাকবে ‘অস্পৃশ্য’ শ্রেণি—যাদের ইচ্ছামতো মারধর, কারাবন্দি কিংবা হত্যা করা যাবে!

    আফগানিস্তানে এখন ন্যায়বিচার বলে আর কিছু নেই। সেখানে শাস্তি নির্ভর করবে রক্তের পরিচয় ও সামাজিক অবস্থানের ওপর। একজন সম্ভ্রান্ত ব্যক্তি অপরাধ করেও মুক্তি পাবে, আর একজন দরিদ্র মানুষ বিনা অপরাধে চাবুক বা মৃত্যুদণ্ড!

    আর হানাফি না হলে তো তাকে আর মুসলমানই ধরা হবে না। তালেবানরা সেখানে লক্ষ লক্ষ মুসলমানকে ‘মুরতাদ’ ও ‘বিদআত’ ঘোষণা করেছে। তাদের অধিকার ও মর্যাদা কেড়ে নিচ্ছে!

    আফগানিস্তান এখন চলছে দাসপ্রথার বর্ণভিত্তিক এক মোল্লাতন্ত্রের স্বৈরতান্ত্রিক মধ্যযুগীয় ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা। দেখুন কেমন শরিয়া ভিত্তিক ইসলামি শাসন ও ধর্মের ফ্যাসিবাদী চরিত্রের আরেক রুপ। যারা এই শাসনব্যবস্থাকে সমর্থন করে, স্বীকৃতি দেয়, নিজ দেশে কায়েম করতে চায়, তারা দাসত্ব, বর্ণবৈষম্য, ধর্মীয় নিপীড়ন ও জঙ্গীবাদের সহযোগী। একবিংশ শতাব্দীর তালেবানের এই বর্বর ব্যবস্থাকে ইতিহাস আলাদা করেই লিখে রাখবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাসা থেকে একে একে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা
    Next Article ‘জয় বাংলা’ স্লোগানের তেজটাই এমন, একে কেউ দাবিয়ে রাখতে পারেনি
    JoyBangla Editor

    Related Posts

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026

    সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি

    August 12, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    By JoyBangla EditorAugust 14, 20260

    মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুর একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আলো পর্যন্ত যার আকর্ষণ থেকে বের…

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.