Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এই শহরে নানা রকম বড়লোকি
    Lifestyle

    এই শহরে নানা রকম বড়লোকি

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 31, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আফজাল হোসেন

    সামনে একটা দামী মডেলের গাড়ি। আমার সাথের বন্ধুটির গাড়ি বিষয়ে অগাধ জ্ঞান। সামনে চলমান ঝকমকে গাড়িটা দেখে সে হাসতে হাসতে বলে, পাঁচ কোটি যায়।

    হঠাৎ করে বলা কথার মানে বুঝতে সময় লাগে। একটু পরে বুঝতে পারলাম, সামনের গাড়িটার দাম পাঁচ কোটি টাকা।

    আমাদের সামনের সীটে যে বন্ধুটি বসা, সে রসিকতায় পারদর্শী। তার কোনো কথাই রস কষহীন হয়না। হাল্কা চালে সে বলে, ভাগ্যিস গাড়িদের অভিশাপ দেবার ক্ষমতা নেই। থাকলে গাড়িটা মালিককে অভিশাপ দিতো, তুই ফকির হয়ে যা।

    যে বন্ধুটি চালকের আসনে, সে হাল্কা চালের ওজনদার রসিকতার মানে সহজে বুঝতে পারে। হাসে হো হো করে। পিছনের সীটে বসা আমাদেরকে বুঝিয়ে বলে, কোটি কোটি টাকা দামের বনেদী গাড়ি ঢাকার রাস্তায় নেমে তো আর বনেদী থাকতে পারে না। সাধারণ মানুষ ও গাড়িদের সাথে তাকেও রাস্তায় জ‍্যামের মধ‍্যে আটকা পড়ে থাকতে হয়।

    আমার রসবোধ কম। অনেককিছু বুঝতে সময় লেগে যায়। দামী গাড়িটা আমাদের মতো আমজনতার চোখে দুঃখী কি না বুঝতে সামনের গাড়িটা তাকিয়ে দেখতে থাকি। দেখি।

    গাড়িটাকে একটা মহান চরিত্র মনে হয়। মনে হতে থাকে সে  সত‍্যি সত‍্যি অতি দূর্ভাগাও। নির্মাতা প্রতিষ্ঠান পৃথিবীর মূল‍্যবান এবং ধনাঢ্য মানুষদের মাথায় রেখে গাড়িটাকে নির্মান করেছে। কেবল টাকার জোর তাকে এই শহরে টেনে এনেছে। ঢাকা শহরে নেমে সে হয়তো নিজেকে কপাল পোড়া ভাবে।

    এমন ভাবনা মাথায় ঘুরছে। ভাবনা যৌক্তিক, চোখের সামনে তার প্রমান মিলে যায়। প্রমান মেলে অনুমান ভুল নয়, অযথাও নয়। সামনের কোটি টাকার গাড়ি থেকে কাঁচ নামিয়ে কেউ ব‍্যবহৃত

    টিস্যু রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়।

    টাকা থাকা মানুষদের বড়লোক বলা হয়। সব বড়লোক বড় নয়, হয় না। মানুষকে বড় বানাতে পারে যোগ‍্যতা, জ্ঞান। যোগ‍্যতা এবং জ্ঞান অর্জন করতে হয়। কেবল স্বাভাবিক ও ন‍্যায় পথে সে দুটো অর্জন করা সম্ভব। জ্ঞান ও যোগ‍্যতা উপার্জনও।

    মানুষ অর্থ অর্জন করে না, উপার্জন করে। উপার্জন বিবিধ পথে, বিভিন্ন উপায়ে করা যায়। কায়দা কৌশল করে অর্থ উপার্জন করা মানুষেরা সাধারণের চেয়ে একটু আলাদা হবে, সেটাই স্বাভাবিক।

    অর্থ উপার্জন করার সামর্থ নেই এমন মানুষ পৃথিবীতে জ্ঞান অর্জন করে বিশেষ হয়ে উঠতে পারে। পারে। হয় কিন্তু খুবই দুঃখের এবং হতাশার বিষয়, অনেক সাধারণ মানুষের চোখে যোগ‍্যতা সম্পন্ন মানুষ বিশেষ নয়, বিশেষ বিবেচনা করা হয় অর্থে বিত্তে চকচক করা মানুষদের।

    চকচক করলেই সোনা হয় না, একথা ছোটবেলা থেকে জানা তবু চকচকে দেখতে বস্তুই সহজে অনেকের চোখ এবং মন কেড়ে নেয় ।

    এই শহরে নানা রকম বড়লোকি দেখতে হয়। বড়লোক হওয়া এবং বড়লোকি দেখানো দুটোর মধ‍্যে মহা পার্থক্য রয়েছে। বনেদী বলে একটা বিশেষণ আছে। বনেদী বড়লোক কখনো বড়লোকি দেখান না। জানেন, তা দেখানোর বিষয় নয়।

    বর্তমানের মহান দেশপ্রেমিকদের জানা নেই দেশপ্রেম দেখানোর, বলে বোঝানো, প্রমান দেবার জন‍্য উঠে পড়ে লাগার বিষয় নয়।

    শুরু করা গল্পের মতো দেশপ্রেমও কোটি টাকার গাড়ি। তেমন কোটি টাকার গাড়ির মালিক বিবেচনা করলে আচরণ সংযত হওয়া লাগে।

    কোটি টাকার গাড়িতে চেপে জানলার কাঁচ নামিয়ে নোংরা ছুঁড়ে মারলে মানুষের আসলটা বেরিয়ে পড়ে।

    ভালো চাইলে নিজে ভালো হতে হয়। অন‍্যকে মন্দ বলে নিজে ভালো হওয়ার ফর্মুলা রাজনীতিতে আছে। সে ফর্মুলায় যদি জীবন চালাতে চাওয়া হয় তা প্রতারণা, শঠতা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএই ভূমি কোনওদিনও অসুরের হবে না, এই বাংলা প্রেমিকেরই।
    Next Article ইউনূস থেকে তারেক–হামলা, আঘাত, আগুন ও নীরব হয়ে যাওয়া মঞ্চ!
    JoyBangla Editor

    Related Posts

    আমরা ভালো নেই

    September 6, 2026

    বগুড়ায় মন্ত্রীর গাড়ির চাকায় জীবন গেল নারীর, কিন্তু ক্ষমতার দম্ভে চাপা পড়ল বিচার!

    September 6, 2026

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    By JoyBangla EditorSeptember 7, 20260

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের তহবিল আত্মসাত্‌ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ…

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026

    আমেরিকার কাছে মাথা নত করে দেশ বিক্রির গল্প, অন্যদিকে গৃহপালিত দোসরদের দেশপ্রেমের ঢোল—“দিল্লি না ঢাকা” নাটক!

    September 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.