যুক্তরাজ্যে মৌসুমের দ্বিতীয় শক্তিশালী ঝড় ‘বোয়েলোর’ তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ মাইলে পৌঁছানোয় ব্যাপক ক্ষ*তির মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ঝড়ের আ*ঘাতে ৮২ হাজারের বেশি ঘরবাড়ি পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাইন প্লাবিত হওয়া এবং গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল বন্ধের পাশাপাশি একাধিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে। যেকোনো ধরনের বি*পদ এড়াতে স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
